গরু চুরি কাণ্ডে জড়িত তিন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল পুলিশ

প্রগতি ত্রিপুরা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ : উদয়পুর মহকুমায় পুলিশের সক্রিয় তৎপরতায় সাফল্য। গরু চুরি কাণ্ডে জড়িত তিন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল পুলিশ।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং আর কে পুর থানার ওসি সঞ্জিব লস্কর এবং গর্জি ফাঁড়ি থানার ওসি তপন চন্দ্র দাসের যৌথ উদ্যোগে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উদয়পুরের গর্জি এলাকা থেকে ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত ছিল। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে তোলা হবে।

অন্যদিকে, গত ২ ফেব্রুয়ারি উদয়পুর এগ্রিকালচার চৌমুহনী এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়।

এই ঘটনায় ঘাতক গাড়ির চালক জ্ঞান চৌধুরী ত্রিপুরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনা সংক্রান্ত মামলায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদয়পুর মহকুমায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী