করবুক আরডিব্লকে ১৪ পরিবারসহ ৩২ ভোটারের আইপিএফটিতে যোগদান

অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী, ২০২৬: করবুক আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম মানিক্য দেওয়ান এডিসি ভিলেজের গুবচান পাড়ায় করবুক আইপিএফটি পার্টির উদ্যোগে এক আলোচ্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করবোক ডিভিশনের আইপিএফটির সভাপতি শ্রী ভগীরথ রিয়াং মহোদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন করবুক আর ডি ব্লকের বিএসি ভাইস চেয়ারম্যান তথা আইপিএফটি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রণব ত্রিপুরা মহোদয়। সভা চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ১৪টি পরিবারের ৩২ জন ভোটার* আইপিএফটি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নবাগত সদস্যদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান আইপিএফটি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট তথা করবুক আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান শ্রী প্রণব ত্রিপুরা মহোদয়। সভায় বক্তারা আইপিএফটির আদর্শ, লক্ষ্য ও জনজাতিদের স্বার্থরক্ষায় দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Comment