অনলাইন ডেস্ক, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬:: : শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কমলপুর থানার অন্তর্গত দুর্গা চৌমুহনি নাকা পয়েন্টে একটি টাটা এইস গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে প্রায় অর্ধ কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক (গাঁজা) ৪২ টি প্যাকেটে ওজন ১০৫ কেজি, যার কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। জানা যায় অভিনব কায়দায় মাদক পাচারকারীরা পরিকল্পিতভাবে গাড়িটির নিচে গোপন চেম্বার তৈরি করে মাদক পাচারের উদ্দেশ্যে।
মাদক (গাঁজা) বিক্রি করে অবৈধভাবে লাভ করাই ছিল তাদের উদ্দেশ্য। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যদের চিহ্নিত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








