চাম্পামুড়া এলাকায় পাঁচ শতাধিক বোতল এসকফ সিরাপ উদ্ধার, আটক দুই

অনলাইন ডেস্ক, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬:: পূর্ব আগরতলা থানার পুলিশ ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার পশ্চিম চাম্পামুড়া এলাকায় সুভাষ চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালায়। এদিন মোট পাঁচ শতাধিক বোতল এসকফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে আটক করে সুভাষ চন্দ্র দাস (৪৭) এবং সমীর দাস ( ৪০) নামে দুজনকে।

দুই জনকে নেশা সামগ্রী সহ আটক করে পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানায়, অটো গাড়ি দিয়ে এসকফ সিরাপ গুলি বাড়িতে দিয়ে গেছে। সন্ধ্যার সময় আবার পাচার হবে। এগুলি বহিঃ রাজ্য থেকে আনা হয়েছে বলে সূত্রের খবর।

যার কালোবাজারি মূল্য ৭৫ লক্ষ টাকা। তাদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় শুক্রবার। অভিযুক্ত দুজন স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম পুলিশ জানতে পেরেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী