ছাগল চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা

প্রগতি ত্রিপুরা, ৬ জানুয়ারী, ২০২৫: মঙ্গলবার ছাগল চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে কৈলাসহর গোবিন্দপুর এলাকায়।

ধৃতের নাম ছাতির মিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কৈলাসহর গোবিন্দপুর এলাকায় এক ছাগল চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দেয় এলাকার জনগণ।

ঘটনার প্রসঙ্গে জানা যায় আজ দুপুর বেলা চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ভটেরবাজার সংলগ্ন এলাকায় TR02C3449 নম্বরের একটি ইলেকট্রিক অটো গাড়ি আসে, এবং সেই গাড়ির মধ্যে তিন যুবক ছিল অভিযোগ ওই এলাকা থেকে একটি ছাগল চুরি করে সেই ইলেকট্রিক অটো গাড়িতে তুলে ফেলে।

ঘটনাটি প্রত্যক্ষ করলে স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে কৈলাসহর গোবিন্দপুর এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে উক্ত গাড়িটি। গাড়িতে থাকা তিন যুবকের মধ্যে দুই যুবক পালিয়ে যায় এবং এক যুবককে আটক করে এলাকার জনগণ।

তাকে একটি খুঁটির সাথে বেধে উত্তম মধ্যম দেয় খবর পাঠানো হয় কৈলাসহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানের সে থানার হেফাজতে রয়েছে।

এই চুরির অভিযোগ মিথ্যা বলে দাবি করে আটক যুবক, কিন্তু ঐ যুবক কুখ্যাত চোর বলে দাবি করে এলাকার জনগণ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Comment