দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বীরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতা শুরু

অনলাইন ডেস্ক, ০৫ জানুয়ারী, ২০২৫: দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান বীরসা মুন্ডা আন্তঃ এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা আজ শান্তিরবাজার মহকুমার আভাংছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। আজ ছিল বালিকা বিভাগের খেলা। দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাপতি দীপক দত্ত এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলায়ু মগ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লকের বিডিও নবব্রত দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার তপশিলি জাতি কল্যাণ আধিকারিক পরেশ দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাকমাছড়া পঞ্চায়েতের প্রধান সাধন ধর। বিলোনীয়া এসটি গার্লস হোস্টেল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পীয়ন হয়। রানাস আপ হয়েছে সাতচান্দ এসটি গার্লস হোস্টেল দল। চ্যাম্পীয়ন দল রাজ্যভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে। বালক বিভাগের খেলা আগামীকাল এই মাঠেই অনুষ্ঠিত হবে।

Leave a Comment