প্রগতি ত্রিপুরা, ২৭ ডিসেম্বর, ২০২৫: ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। পলাতক থাকা বাকি দুই অভিযুক্তকেও অবশেষে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ।
ধৃত দুই অভিযুক্ত হলেন মেঘদ্বীপ ভট্টাচার্য, বাড়ি মধ্য নয়াপাড়া এবং পিউ ধর, বাড়ি দক্ষিণ হারুয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, আসাম রাজ্য থেকে ত্রিপুরায় ফেরার পথে চুরাইবাড়ি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজনকে থানার সামনে থাকা নাকা পয়েন্ট থেকে আটক করা হয়েছে। অপরজনকে প্রেমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর পর থেকেই এই দুই অভিযুক্ত রাজ্য ছেড়ে আত্মগোপন করেছিল। ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়।
আদালতে সরকার পক্ষের আইনজীবী অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি তাদের জামিন আবেদন মঞ্জুর করেন নি এবং আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
তারই সাথে নির্দেশ দেন পুলিশ যেন জেলের মধ্যেই জিজ্ঞাসাবাদ চালায়। এই পাঁচ জন অভিযুক্তকে ৩০ ডিসেম্বর আবার আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।করছেন।








