ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে আগরতলায় মশাল মিছিল

প্রগতি ত্রিপুরা, ১৮ ডিসেম্বর, ২০২৫: বৃহস্পতিবার ককবরক ভাষার লিপি নির্বাচন নিয়ে মশাল মিছিলের আয়োজন করে টিএসএফ (তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন) ও টিআইএসএফ (তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন) সহ একাধিক উপজাতি ছাত্র সংগঠন।

রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ককবরক ভাষার জন্য রোমান লিপিকে সরকারি লিপি হিসেবে স্বীকৃতির দাবিতে স্লোগান তোলেন। প্রতিবছরের মত এ বছরও ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সরব হল জনজাতির দরদি ছাত্র সংগঠন।

উপস্থিত ছিলেন টিএসএফ -এর সাধারণ সম্পাদক জন দেববর্মা, হামলং জমাতিয়া। হামলং জমাতিয়া বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিতে চায় তাদের দাবি যাতে পূরণ করেন। নাহলে তারা বিগত বছরের মত এ বছরও শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবে ককবরক ভাষা রোমান হরফের জন্য।

টিএসএফ নেতা জন দেববর্মা বলেন, “প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের পছন্দের লিপিতে ভাষা লেখার অধিকার থেকে বঞ্চিত। সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত হয়, কিন্তু আজ পর্যন্ত কোনও সরকারই আমাদের ন্যায্য দাবি পূরণ করেনি। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। আমরা আর সবকিছু নীরবে সহ্য করব না।

Leave a Comment