প্রগতি ত্রিপুরা, ১৮ ডিসেম্বর, ২০২৫: বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে এক রোগীর বন্ধুর বাইক চুরি! বাইক মালিক লক্ষণ ঢেপা। বন্ধুকে চিকিৎসা করাতে নিয়ে নিতে এসে নিজের শখের মোটরসাইকেল হারিয়ে বিপাকে পড়েছেন এক লক্ষণ।
জানা যায়, এলাকার যুবক লক্ষণ দেবনাথ। লক্ষণ দেবনাথ তার বন্ধু লাল ডেঙ্গা মলসুম কে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে আসে চিকিৎসার জন্য।
চিকিৎসকে হাসপাতালে দেখিয়ে বের হয়ে সে দেখতে পায় তার টি আর ০৭এইচ ৫১৮৮ নম্বরের পালসার বাইকটি জায়গা মত নেই। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বাইক না পেয়ে বিশ্রামগঞ্জ থানায় থানায় লিখিত অভিযোগ জানায় লক্ষণ।
অভিযোগ জানানোর পর বিশ্রামগঞ্জ হাসপাতালে সামনে এসে বসে কপাল চাপড়াতে থাকে গরিব কৃষক লক্ষণ দেবনাথ। ঠিক একমাস পূর্বে বিশ্রামগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য কর্মী তীরঞ্জয় দেববর্মার পালসার বাইকটিও হাসপাতালের আকারে মেনগেট থেকে চুরি করে নিয়ে যায়। একের পর এক বাইক চুরি হচ্ছে বিশ্রামগঞ্জ হাসপাতালে সামনে থেকে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়।







