ঊনকোটিতে প্রথম বাণিজ্যিক কফি কমন ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন

প্রগতি ত্রিপুরা, ২৯ নভেম্বর, ২০২৫ : ঊনকোটি জেলার ঊনকোটি এডিসি ভিলেজের ছৈলাপি গ্রামে গ্রোয়িং সিড ও SIDBI আগরতলা শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত রাজ্যের প্রথম বাণিজ্যিক কফি কমন ফ্যাসিলিটি সেন্টার–এর উদ্বোধন করলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

চারা গাছে জল ঢেলে কেন্দ্রটির যাত্রা সূচনা করেন তিনি।ক্ষুদ্র ও প্রান্তিক কফি চাষীদের উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণনে সহায়তা করাই কেন্দ্রটির মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SIDBI–র ম্যানেজার ও ওআইসি রাজ শেখর হাঁসদা, গৌরনগর আরডি ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী ও কফি বোর্ডের সিনিয়র লিয়াজোঁ অফিসার সন্দ্বীপ দাস।

বক্তৃতায় মন্ত্রী জানান, কফির বিশ্ববাজারে বিপুল সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাও সেই বাজারের অংশ হতে পারে। বাণিজ্যিক মানসিকতা ও সমবেত প্রচেষ্টায় কফি চাষ থেকে চাষীরা বড়ো আর্থিক লাভবান হতে পারবেন। উদ্বোধনের পর তিনি কেন্দ্র ও কফি বাগান পরিদর্শন করেন।

Leave a Comment