প্রগতি ত্রিপুরা, ২৯ নভেম্বর, ২০২৫ : আবারো বিশালগড় থানার পুলিশের গাঁজা বিরোধী অভিযানের সাফল্য। অন্যান্য বছরের তুলনায় এই বছর সিপাহীজলা জেলা পুলিশের বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে গাজা বিরোধী অভিযানের উপর।
অন্যান্য বছরের তুলনায় এই বছর সর্বাধিক গাজা বিরোধী অভিযান হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের বিশাল বাহিনী নিয়ে হানা দিচ্ছে একাধিক গাজা বাগানে আর একের পর এক ধ্বংস করা হচ্ছে গাজা চাষীদের সাম্রাজ্যের সেই গাঁজা বাগান।
ঠিক একই ভাবে শনিবার বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর এবং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে যৌথ অভিযান চালায় বিশালগড় থানার অন্তর্গত গজারিয়া এলাকায় চেলিখলা পুরান বাড়ির রামছড়া এলাকায়।
ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ৩০ টি আলাদা আলাদা ফ্লটে আনুমানিক প্রায় ৭০ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়।
পুলিশের এই অভিযানটি চলে এদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত। এদিন পুলিশের এই বিশাল বাহিনী দেখে গাজা চাষিরা তাদের গাঁজা বাগান থেকে দ্রুত পালিয়ে অন্যত্র চলে যায় এবং দূরের জঙ্গল থেকে তাদের এই অবৈধ গাজাল বাগান ধ্বংসলীলা দেখতে পায়।
সেদিন বিশালগড় থানার ওসি বিজয় দাস জানিয়েছেন রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পুলিশ তৎপরতার সাথে এই ধরনের অভিযানে মাঠে নেমেছে।
তিনি আরো জানিয়েছেন বিশালগড় থানা এলাকায় যদি এমন আরো গাঁজা বাগান থেকে থাকে পুলিশ যথাসময়ে সবগুলি গাজা বাগান ধ্বংস করার ব্যবস্থা করবে।








