প্রগতি ত্রিপুরা, ২৯ নভেম্বর, ২০২৫: । আবারো মোটর সাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক। ঘটনা ধর্মনগর-কৈলাসহর রোডের মনতলা এলাকায়। তাদের নাম সুকান্ত তাঁতি এবং সিয়াম তাঁতি উভয়ের বাড়ি ধর্মনগর মহকুমার হাফলং বীরেশ পাড়ায়।
ঘটনার বিবরণে জানাযায় ওই দুই যুবক TR05C 7443 নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে ধর্মনগর থেকে কৈলাসহর রোড ধরে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তারা যখন মনতলা এলাকায় যায় তখন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দুর্ঘটনা গ্রস্ত হয়।
যার কারণে মোটরসাইকেল চালক সহ সাইকেলে থাকা আরেক যুবক দুজনেই গুরুতর আহত হয়। এলাকার লোকজন সাথে সাথে খবর দেয় অগ্নিনির্বাপক দপ্তরে, খবর পেয়ে একটি ইঞ্জিন সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছায় এবং ওই দুই যুবককে সেখান থেকে উদ্ধার করে নিয়েযায় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে দুই যুবকের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।








