তৃণমূল কংগ্রেসের ২ ঘন্টার গণ অবস্থান কর্মসূচী সংগঠিত

প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: ত্রিপুরা রাজ্যে এখনো এস এই আর ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় নাকি বিজেপি কর্মীরা বাঙালীদের বিভিন্ন কাগজপত্র দেখানোর নামে হয়রানি করে চলেছে।

এমনই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। এরই প্রতিবাদে বুধবার পথে নামে তৃণমূল কংগ্রেস। রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তারা বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে।

পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহা জানান, বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা নাকি বাংলাদেশি ও রোহিঙ্গা।

এছাড়াও বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। এর প্রতিবাদে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে ২ ঘন্টার গণ অবস্থান কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Leave a Comment