প্রগতি ত্রিপুরা, ১৮ নভেম্বর, ২০২৫: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গন থেকে শুরু হয় জেলা-স্তরের ইউনিটি মার্চ।
ঊনকোটিতে ইউনিটি মার্চ—আত্মনির্ভর, স্বচ্ছ ও নেশামুক্ত ভারতের বার্তা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ভারত সরকার এবং মাই ভারত কেন্দ্র ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা এই কর্মসূচিতে জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পদযাত্রার উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
ওএছাড়া ঊনকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার (আইএএস), জেলা সভাধিপতি অমলেন্দু দাস ও পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায় প্রমূখ।
ঐক্য ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই যাত্রায় বহু ছাত্রছাত্রী, যুব সমাজ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, সর্দার প্যাটেলের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই দেশব্যাপী একতা যাত্রার আয়োজন।
তিনি জানান, যাত্রার মূল লক্ষ্য— আত্মনির্ভর ভারত, স্বচ্ছ ভারত ও নেশামুক্ত সমাজ গঠন।রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি চলছে এবং আগামী ২৪ নভেম্বর এই পদযাত্রা শেষ হবে।
একইসঙ্গে সর্বভারতীয় একতা যাত্রায় প্রতিটি জেলা থেকে দু’জন প্রতিনিধি সর্দার প্যাটেলের জন্মস্থান পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথ পদযাত্রা করবেন।








