প্রগতি ত্রিপুরা, ১৫ নভেম্বর, ২০২৫: সোনামুড়া থানার অন্তর্গত ধনীরামপুরে ডি সি এরিয়ায় মোট ৩৮ টি গাঁজা বাগান ধ্বংস করা হয়! দীর্ঘদিন ধরে বেআইনি গাঁজা চাষের খবর ছিল সোনামুড়া থানার কাছে।
শনিবার যৌথ অভিযান চালায় সোনামুড়া থানা, ৮১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ তথা দীপক বিও পি, ধনপুর বিওপি, এনসি নগর বিওপি, বাতা লাভ বি ও পি, মতিনগর বিওপি, আনন্দ পুর বি ও পি এবং সোনামুড়া ফরেস্ট এবং বক্সনগর ফরেস্ট, ১ম বি এন টি এস আর, ১৪ বি এন টি এস আর মহিলা, ১১বি এন টি এস আর, ও ৩৫ বি এন আসাম রাইফেল আগরতলা ও অন্যান্য সিস্টার ইউনিট।
জানা যায়, বন দপ্তরের অধীনে থাকা প্রায় ৪৫ একর জমির উপর এই গাঁজা চাষ করছিলো কারবারিরা। গাঁজার গাছের পরিমাণ হবে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা। এই অভিযানে গাঁজা চাষীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বেআইনি গাঁজা চাষ বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ধরনের চাষ পুরোপুরি বন্ধে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে পুলিশ।








