প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে : মন্ত্রী সুধাংশু দাস


প্রগতি ত্রিপুরা, ১৫ নভেম্বর, ২০২৫: জনজাতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও মহান দেশপ্রেমিক ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফটিকরায় জনজাতীয় গৌরব দিবস পালিত হলো।

ফটিকরায় মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে জুরিছড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা ঊনকোটি জেলা সভাপতি পূর্ণ মোহন দেববর্মা, ফটিকরায় মন্ডল সভাপতি তরুণ কুমার দাস, জনজাতি মোর্চা মন্ডল সভাপতি লগ্নমনি রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ভগবান বিরসা মুন্ডার সংগ্রামী জীবন, তার বিপ্লবী ইতিহাস ও আদিবাসী সমাজের স্বাভিমান রক্ষায় তাঁর অসামান্য অবদান তুলে ধরেন।

তিনি আরও বলেন— দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা ও গৌরবময় ইতিহাসকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে, যা ইতিমধ্যেই দেশজুড়ে দৃশ্যমান।

জীঅনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আর পুরো অনুষ্ঠানজুড়ে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা ও জনজাতি গৌরবের আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Comment