গোলচক্কর এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে আটক করলো পশ্চিম থানার পুলিশ

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: গতকালকে বর্ডার গোলচক্কর এলাকায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে আটক করলো পশ্চিম থানার পুলিশ!তবে তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। গতকাল দুজনের ভেতর সাধারণ কথা কাটাকাটি ক কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ডার গোল চক্কর এলাকায়। রাতেই নামানো হয় রেফ বাহিনী। মার্চ করে তারা।

কোন ধরনের সাম্প্রদায়িক গন্ডগোল নয় সাধারণ ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনা এবং মারপিটের ঘটনা বলে আজ পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনে জানায় অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ। অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ ছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী। উল্লেখ করা যায় রবিবার রাতে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় পৃথক দুইটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায় এলাকার এক ব্যবসায়ীর উপর অতিষ্ঠ হয়ে এলাকার কিছু লোক ঐ ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে। পাশাপাশি এলাকার দুই যুবক বাক যুদ্ধ থেকে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। এই নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা। ঘটনার খবর পেয়ে রাতেই পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর এলাকায় ছুটে যায়। পাশাপাশি এলাকায় ছুটে যান এলাকার বিধায়ক দীপক মজুমদার। আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে।

এই ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় দুইটি মামলা দায়ের হয়। দুইটি ঘটনার জন্য দুইটি মামলা দায়ের হয়েছে পশ্চিম আগরতলা থানায়। তবে মারপিটের ঘটনায় কেউ হতাহত হয় নি। দুইটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও জানান বর্ডার গোল চক্কর এলাকায় যে ঘটনা ঘটেছে সেইটা জাতিগত ঘটনা নয়।

তবে গুজব ছড়ানো হচ্ছে এইটা জাতিগত ঘটনা। রাতের ঘটনাকে কেন্দ্র করে এখনো বর্ডার গোল চক্কর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তাই নতুন করে যেন সেখানে কোন ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে আরক্ষা কর্মী। এইদিকে পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া দুইটি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা যায় এই ঘটনার আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারে।

Leave a Comment