প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৫: বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় বনদপ্তরে হানায় উদ্ধার অবৈধ স্ মিল সহ একটি জেনারেটর!
তবে কাউকে আটক করতে পারেনাি তারা। বিশালগড় মহকুমা জুড়ে বেড়ে চলছে বনদূস্যদের তাণ্ডব।
গোপন খবরের ভিত্তিতে চড়িলাম বনদপ্তরের জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিট ইনচার্জ বিজয় ঘোষ বিভিন্ন কৌশল অবলম্বন করে উত্তম ভক্ত চৌমুহনি এলাকায় গভীর জঙ্গলে হানা দেয়।
বনকর্মীরা সেখানে হানা দিয়ে অবৈধ একটি স্ মেইল সহ একটি উদ্ধার করে। ঘটনাস্থলে বনদূস্যরা পালিয়ে যায়।
মাত্র কয়েকদিন হল বিজয় ঘোষ দায়িত্ব গ্রহণের পর বিশালগড় মহকুমা জুড়ে একাধিক স্থানে এই অভিযান জারি রেখেছেন।
একাংশ শাসকদলের রামাবলি গায়ে দিয়ে এলাকার কতিপয় কিছু যুবক অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে।
রাতের আঁধারে বনজ সম্পদ কেটে অবৈধভাবে চোরাই করে বাজারে বিক্রি করে দিচ্ছেন তারা।
তবে এই সমস্ত অপরাধীদের দমন করার ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেন চড়িলাম বনদপ্তরের আধিকারিক বিজয় ঘোষ।
তিনি জানান আমরা জীবন দিয়ে হলেও আমি বনজ সম্পদ রক্ষা করবো।







