প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৫: কৈলাসহরে অনুষ্ঠিত সারা ভারত কৃষক সভার তৃতীয় ঊনকোটি জেলা সম্মেলনে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা গেল।
সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে কৃষক নেতা রতন দাস বলেন, “মোদি আমলে আদানি-আম্বানির সম্পত্তি ৩৫০ গুণ ও ৭৫০ গুণে বেড়েছে। ২০১৮ সালের নির্বাচনে কোটি কোটি টাকা কপ্টারে করে রাজ্যে এসেছে।
সেখানে সুধাংশু দাসতো চুনোপুঁঠি মাত্র—উনি নিজেই স্বীকার করেছেন সোর্সমানি নেন।” রতন দাসের দাবি, দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে কয়েকজন পুঁজিপতির হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে।
তিনি বলেন, এই বৈষম্যমূলক অর্থনৈতিক নীতি দেশের গ্রামীণ অর্থনীতিকে বিপর্যস্ত করছে। সম্মেলনে উপস্থিত অন্য বক্তারাও কৃষকদের ন্যায্য মূল্য, কৃষি ঋণ মুকুব ও কৃষি খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধির দাবিতে জোর দেন।
আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন,কৃষক সভার জেলা সম্পাদক ইউনুস মিয়া খাদিম,সিপিআই(এম) জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী,সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী সহ অনান্যরা।








