বিশালগড়ে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক, ০৯ নভেম্বর, ২০২৫: গতকাল বিশালগড় মহকুমা ভিত্তিক ‘বন্দেমাতরম’ রচনার ১৫০ বছর পূর্তির মূল অনুষ্ঠান আয়োজিত হয় বিশাল ব্রীজ চৌমুহনী মুক্তমঞ্চে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিধায়ক সুশান্ত দেব। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি বন্দেমাতরম-এর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক বিংকি সাহা। এছাড়াও মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ১৫০ জন ছাত্রছাত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্দেমাতরম গানটি পরিবেশন করেন।

এছাড়াও দিল্লিতে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেশবাসীর উদ্দেশ্যে রাখা বক্তব্য সম্প্রচার করা হয় সরাসরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, এসডিপিও বিকাশ সিন্থিয়া, ডিসিএম প্রসেনজিৎ দাস সহ মহকুমার বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।

Leave a Comment