বৃষ্টি ও দমকা হাওয়া লণ্ডভণ্ড ধান গাছ, মাথায় হাত কৃষকের

প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৫:। একদিকে হিংস্র বানরের তাণ্ডবে অতিষ্ঠ রাজেন্দ্র টিলা গ্রামের প্রতিটি পরিবার। অপরদিকে গত মঙ্গলবার শেষ রাত্রিকে বুধবার সকাল আটটা অব্দি, ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে হালকা বাতাস এতে আমন ধান একাংশ কৃষকের মাটিতে লুটে গেছে।

এতে করে মাথায় হাত কৃষকের। অর্থাৎ এই মুহূর্তে বানরের উৎপাত এবং অসময়ে প্রকৃতির খামখেয়ালিপনার কারণে অসহায় কৃষক মহল।

এই ঘটনা সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণাঞ্চের বিক্ষিপ্তভাবে বেশ কিছু পঞ্চায়েত এলাকার অধিকাংশ পরিবারের। সংবাদ কর্মীকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের সমস্যার কথা গুলি জানান।

শুধু তাই নয়! অভিযোগ করে বলেন দেখুন__আমাদের পাশে এখন আর কেউ নেই। প্রকৃতিও যেন আমাদের বিপক্ষে কাজ করছে!

না হয় অমন ফসল ঘরে তোলার সময় এসেছে, এই সময়তে বৃষ্টি এবং দমকা হাওয়ায় একেবারে সর্বনাশ করেছে কিভাবে ধান কেটে বাড়ির উঠোনে আনবো বুঝে উঠে পারছিনা।

কারণ সম্পর্কে উত্তর মহেশপুর তিন নং ওয়ার্ডের কৃষক বাবুল জানান, ধান গায়ে হয়েছিল ভেবেছিলাম মোটামুটি ভালই। কিন্তু হঠাৎ বৃষ্টির সাথে হালকা আছে এখন অধিক পরিমাণে শ্রমিকের প্রয়োজন!

কিন্তু টাকা পাব কোথায় অপরদিকে একই ব্লক এলাকার দক্ষিণাঞ্চের কালী কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজেন্দ্র টিলা গ্রামের শতাধিক পরিবারের সাথে প্রতিদিন হিংস্র বানরের গৃহযুদ্ধের মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে।

রাজেন্দ্র টিলা গ্রামের নন্দলাল মজুমদার সহ বহু পরিবার এখন অসহায়! একমাত্র বানরের উপদ্রব্যের কারণে।সকাল থেকে সন্ধ্যা অব্দি প্রতিনিয়ত বাড়ি ঘরে ঢুকে ঢুকে তাণ্ডব চালায়।

এই জাতীয় সমস্যা কিভাবে নিরসন করা সম্ভব একেবারে দিশাহীন একাংশ কৃষক শ্রমিক এই মুহূর্তে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী