প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৫:। রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হওয়া ইনডোর স্টেডিয়াম বর্তমানে ভাড়া খাটাচ্ছে পঞ্চায়েত।
এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো সাতচাঁদ আর.ডি ব্লকের অন্তর্গত দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের হরিনা টিলা এলাকা থেকে। মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ২০২২ সালের ১লা ডিসেম্বর উদ্বোধন হয়েছিল এই ইনডোর স্টেডিয়ামটি।
খেলোয়ারদের উন্নত পরিকাঠামো প্রদানের লক্ষ্যে নির্মিত এই ইনডোর স্টেডিয়াম টি বর্তমানে সাব্রুম মহকুমার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভাগের পাওয়ার গ্রিডের কাজের জন্য আসা বহিঃ রাজ্যের শ্রমিকদের দখলে।
৪০ থেকে ৪৫ জন শ্রমিক এখানে প্রতিদিন থাকছেন প্রায় পাঁচ ছয় মাস ধরে। এ বিষয়ে আরো একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে শ্রমিকদের কে এখানে থাকা বাবদ প্রতি মাসে ১৫০০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।
দৌলবাড়ি পঞ্চায়েতের প্রধান মেম্বারদের উপস্থিতিতেই ভাড়া বাবদ ১৫ হাজার টাকা গীতা রানী নাথ এর একাউন্টে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সেই মোতাবেক তারা প্রতিমাসে ভাড়া বাবদ ১৫ হাজার টাকা দিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় সাতচাঁদ ব্লক প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন?








