প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৫:। নারীদের উপর নির্যাতনের মাত্রা যেন প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে পারিবারিক কলহের জেরে। চরিলাম পুরান বাড়ি এলাকায় রাস্তার পাশে উদ্ধার মহিলা।
ঘটনা মঙ্গলবার গভীর রাতে চড়িলাম পুরানবাড়ি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নির্ধন দে পারিবারিক জামিলাকে কেন্দ্র করে তার স্ত্রীকে মাথায় এলোপাতাড়ি লাঠি দিয়ে আক্রমণ করে।
স্বামীর হাতে লাঠির আঘাতে মাথা নাক কান ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে স্ত্রী রুমা রায় দে। স্ত্রীর চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ঘটনাস্থলের ছুটে আসতেই ঘটনাস্থল থেকে গা ঢাকাতে অভিযুক্ত স্বামী।
স্থানীয়রা খবর দেয় বিশালগড় অগ্নিনির্পাপ দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে রাস্তায় লুটিয়ে পড়ে থাকা অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসক মহিলার এই অবস্থা দেখতে পেয়ে আঁতকে উঠে। অভিযুক্ত স্বামীর আঘাতে মহিলার নাক সহ মাথার বিভিন্ন অংশ ফেটে যায়।
আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হলে মহিলাকে সঙ্গে নিয়ে যাওয়ার মত কোন ব্যক্তি নেই। এদিকে অভিযুক্ত স্বামীকে আটক করতে মাঠে নামে মহিলা থানা পুলিশ।








