কদমতলা থানাধীন সরসপুর গ্রামে ফাঁকা বাড়িতে চুরি, এলাকায় চাঞ্চল্য

প্রগতি ত্রিপুরা, ২৩ অক্টোবর, ২০২৫: ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল সরসপুর গ্রামে। ঘরের তালা ভেঙে বিভিন্ন জিনিসপত্র হাতিয়েছে দুষ্কৃতীরা।

গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে কদমতলা থানাধীন সরসপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত নাথের বাড়িতে। গোটা বিষয়টি সরেজমিনে তদন্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কদমতলা থানাধীন সরসপুর গ্রামে ঘটে এই চুরির ঘটনা। সন্ধ্যায় শ্যামা পুজো দেখতে বের হয়েছিল পরিবারের লোকজন। রাত প্রায় সাড়ে দশটার নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা।

তারপর ঘরে প্রবেশ করে দেখেন চোরের দল হাত সাফাই করেছে। ঘর থেকে নগদ ৫ হাজার ৫০০ টাকা, স্বর্ণালংকার ও একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরেরা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী