প্রগতি ত্রিপুরা, ২৩ অক্টোবর, ২০২৫। ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার দাবিতে, প্রোটেক্ট আওয়ার ল্যান্ড, প্রোটেক্ট আওয়ার ফিউচার এই স্লোগানকে সামনে রেখে আজ ২৩ অক্টোবর ত্রিপুরা বন্ধের ডাক দেন তিপ্রাসা সিভিল সোসাইটির হয়ে তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা।
এই বন্ধ সকাল ৫টা থেকে শুরু হয় আগরতলা-খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় পথ অবরোধ।
সকাল ৫টা থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে ,দেশের জাতীয় পতাকা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রাসা সিভিল সোসাইটি।
লেম্বুছড়া এলাকায় উপস্থিত ছিলেন এডিসির ই.এম রুনিয়েল দেববর্মা এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বন্ধকে সমর্থন করেন।
পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন কারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের তরফে অবৈধ অনুপ্রবেশকারীদের পুনরায় তাদের আসল ঠিকানায় পুশ ব্যাক করার কাগজ আসলে ত্রিপুরা সরকার তা চাপা দিয়ে রাখেন পাশাপাশি বিস্তারিত জানান তাদের দাবি।








