জোলাইবাড়ী মা মহেশ্বরী কালি মন্দিরে দুইদিন ব্যপী মেলা আয়োজন

প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫। অন্যান্য বছরের ন্যয় এইবছরও মায়ের আরাধনায় ব্রতী হতে চলছে পিলাক পার্কিং জোন কালিপূজা কমিটি।

শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ী পিলাক পার্কিং জোনে অবস্থিত মা মহেশ্বরী কালি মন্দিরে অন্যান্য বছরেরন্যায় এইবছরও দীপাবলিকে কেন্দ্র করে কালি পূজার আয়োজন করা হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যপী মেলার শুভ সূচনা করবেন সাংসদ বিপ্লব কুমার দেব।

উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবীরা।

মা মহেশ্বরী কালী মন্দিরে আয়োজিত পূজাকে কেন্দ্রকরে পূজা কমিটির উদ্দ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেওয়াহয়েছে।

তার পাশাপাশি সবুজ বনায়ন ও প্রাকৃতিক ভারসাম্য বজায়রাখার লক্ষ্যে স্থানীয় লোকজনদের মধ্যে বিভিন্নপ্রকারের চারাগাছ বিতরন করাহবে। এছারা পূজারদিন রাতে মানব মুর্তি , লাইট এন্ড সাউন্ড শো এর আয়োজন করা হবে।

পূজাকে কেন্দ্রকরে ব্যাপক হার চলছে প্রস্তুতির কাজ। পূজার বিভিন্ন দিন গুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন পূজাকমিটির সদস্য তমাল বৈদ্য।

Leave a Comment