আশাবাড়ি এলাকায় ছুরিকাহত দুই যুবক!

প্রগতি ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫। আশাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত!! অভিযুক্ত ইয়াবা ও গরু পাচারচক্রের সাথে জড়িত!!!

কলমচৌড়া থানাধীন আশাবাড়ি এলাকায় রক্তক্ষয়ী ঘটনা ঘটল। জানা গেছে সামাজিক একটি বিষয়কে কেন্দ্র করে কুখ্যাত পাচারকারী সাহিন হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন দুই যুবকজাবেদ হোসেন ও জামারুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাহিন হোসেন সীমান্ত এলাকা দিয়ে বে আইনি কার্যকলাপ চালিয়ে আসছে। কাটাতারের বেড়া কেটে গরু, কাপড়, এমনকি মানব পাচারসহ নানা অপরাধে তার নাম জড়িত।

পাশাপাশি ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসায়ও সে সরাসরি ভাবে সক্রিয়।

এলাকার মানুষজনের দাবি, সাহিন প্রায়ই ইয়াবা ট্যাবলেট খেয়ে মাদকাসক্ত অবস্থায় পাগল হয়ে ওঠে এবং যাকে-তাকে মারধর কিংবা ছুরিকাঘাত করে।

তার কারণে এলাকায় চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছে।সোমবারও একইভাবে নেশাগ্রস্ত অবস্থায় সে দুই যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

আহতদের প্রথমে স্থানীয়রা বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা দ্রুত আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

এদিকে, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, সাহিন হোসেন বহুদিন ধরেই সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও পাচারচক্রের মূল মাস্টার মাইন্ড হিসেবে সক্রিয়। তার দৌরাত্ম্যের কারণে গ্রামবাসীরা চরম সমস্যার মধ্যে রয়েছেন।

তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে তার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আহতদের পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হবে। তবে অভিযুক্ত সাহিন হোসেন এখনও পলাতক।

স্থানীয় মহলের বক্তব্য, এই ধরনের অপরাধীরা সীমান্ত এলাকায় দিন দিন সক্রিয় হয়ে ওঠায় সমাজ ও আইন শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

Leave a Comment