৮ দফা দাবি আদয়ের লক্ষ্যে গৌরনগর আরডি ব্লকে সিপিআই(এম)-এর ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ১৬ই সেপ্টেম্বর ২০২৫: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবারুন চক্রবর্তীর কাছে ৮ দফা দাবি সনদ নিয়ে ডেপুটেশন দিল সিপিআই(এম) মহকুমা কমিটি।

উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক অঞ্জন রায়, রাজ্য কমিটির সদল্য বিশ্বরূপ গোস্বামী, পার্টির বরিষ্ঠ সদস্য কান্তি লাল দেব, বিপুল সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে পাঁচ জনের প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে দাবি সনদ জমা দেন।

Okদাবি সনদে মূলত রেগা প্রকল্পে পর্যাপ্ত কাজ দেওয়া, PMAY প্রকল্পে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, অটল জলধারা ও জলজীবন মিশন সহ বিভিন্ন পানীয় জলের প্রকল্পে দুর্নীতির তদন্ত, গ্রামীণ সড়ক মেরামত, বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিল ও স্মার্ট মিটার স্থাপনের পরিকল্পনা প্রত্যাহার সহ একাধিক জনস্বার্থমূলক দাবি উত্থাপন করা হয়।

এই প্রসঙ্গে রাজ্য কমিটির সদল্য বিশ্বরূপ গোস্বামী বলেন—“বর্তমান সরকারের সময়ে সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলি অবহেলিত হচ্ছে।

পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ, রাস্তা থেকে শুরু করে রেগা প্রকল্প—সব ক্ষেত্রেই দুর্নীতি ও অনিয়মের ছড়াছড়ি চলছে। আমরা দাবি তুলেছি, শারদ উৎসবের আগে রেগা প্রকল্পে পর্যাপ্ত কাজ দিতে হবে, বৈধ সুবিধাভোগীদের নাম কেটে দেওয়া যাবে না, এবং জনস্বার্থের প্রকল্পগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করতে হবে।

গৌরনগর পশু মহল বাজার থেকে শুরু করে গ্রামীণ রাস্তা সংস্কার, নদী ভাঙন প্রতিরোধ, বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিল—সব কিছুর দ্রুত সমাধান করতে হবে। মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছে, অথচ প্রশাসন ও সরকার নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে।

আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি—এইসব সমস্যা সমাধান না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, সিপিআই(এম)-এর ডেপুটেশনকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

সাধারণ মানুষের দাবি, প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়োছে দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নের দিকে পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment