মহকুমা শাসকের নিকট ডেভুটেশন প্রদান করল সোনামুড়া কিষান কংগ্রেস

প্রগতি ত্রিপুরা, ১৬ই সেপ্টেম্বর ২০২৫: সোনামুড়া মহকুমা শাসকের নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডেভুটেশন প্রদান করল সোনামুড়া কিষান কংগ্রেস।

মঙ্গলবার জেলা কংগ্রেসের উদ্যোগে, রেগার শ্রমিকদের বকেয়া আদায়, দূর্গা পূজার পূর্বে রেগার শ্রমিকদের অন্তর পক্ষে দশ দিন কাজ প্রদান করা, এ সমস্ত বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

বিশেষ করে একটা সময়ে, যেকোনো উৎসব আসলে, উৎসবের পূর্বে শ্রমিকদের বিভিন্ন দপ্তর থেকে কাজ করানো হতো, এবং পূজোর দু-তিন দিন আগে সে কাজের টাকা প্রধান করা হতো শ্রমিকদের হাতে।

যার ফলে শ্রমিকরা, সে টাকা দিয়ে, পুজোর দিনগুলিতে ভালোভাবে কাটাতো। কিন্তু বর্তমানে, উৎসবের আগে কাজ না থাকা, শ্রমিকদের পকেটে উৎসবের মুখে টাকা না থাকা অনেকটা নিরাশ হয়ে থাকে।

তাই জেলা কংগ্রেসের সহযোগিতা, সুনামুরা কিষান কংগ্রেসের তরফ থেকে সুনামুরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। কৃষাণ কংগ্রেসের এই ডেপুটেশন, যথার্থ যুক্তি রয়েছে বলে মনে করেন মহাকুমা শাসক। আর এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন,কিষান কংগ্রেস এর স্টেট কডিনেডার আবু খায়ের সহ আরো অন্যান্য সদস্যরা।

Leave a Comment