বিলোনীয়ায় বিএসএফ ৪৩ ব্যাটেলিয়ানের আউটপোস্ট পরিদর্শনে রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ২২ আগস্ট, ২০২৫: দু’দিনের দক্ষিণ জেলা সফরকালের দ্বিতীয় দিনে আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বিলোনীয়ায় বিএসএফ ৪৩ ব্যাটেলিয়ানের বর্ডার আউটপোষ্ট পরিদর্শন করেন।

৪৩ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট এস রবীন্দ্রন রাজ্যপালকে এই ইউনিটের বিভিন্ন কার্যকলাপ ও ইতিহাস সম্পর্কে অবহিত করেন। রাজ্যপাল সীমান্ত এলাকায় বিএসএফ-এর ভূমিকার প্রশংসা করে মাদক ব্যবসা, মানব পাচার ও অন্যান্য বেআইনী কার্যকলাপ সম্পর্কে তাদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

এর পর রাজ্যপাল টিআরপিসি’র তুইকুম্ভ স্মল গ্রোয়ার রাবার প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে টিআরপিসি’র এমডি ডা. এন এইচ রেডিড রাবার সংগ্রহ ও প্রক্রিয়াকরণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন।

রাজ্যপাল টিআরপিসি আধিকারিকদের দূষণ কমানোর উদ্দেশ্যে স্মোক হাউসে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেন। পরবর্তী সময়ে রাজ্যপাল রাজীবনগরে ধান ক্রয় কেন্দ্র ও একটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

তারপর তিনি পশ্চিম সাবুম গ্রাম পঞ্চায়েতে গিয়ে স্থানীয় জনগণ, কৃষক ও লাখপতি দিদি-দের সাথে কথাবার্তা বলেন। এসব স্থান পরিদর্শনকালে রাজ্যপালের সাথে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী