প্রশাসনের তরফ থেকে বন্ধ ব্রিজ, ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা মহকুমা শাসকের দ্বারস্থ

অনলাইন ডেস্ক, ২১ আগস্ট, ২০২৫। সোনামুড়া নগর এবং তার দক্ষিণ অংশের পার্শ্ববর্তী গ্রাম গুলির সঙ্গে সংযোগ রক্ষাকারী এবং যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে পরিচিত ঝুলন্ত স্টিল ফুট ব্রীজের দীর্ঘদিন যাবত করুন দশা।

আর সেটা প্রত্যক্ষ করে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেয়া হয়েছে ব্রীজটি।

যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সোনামুড়া শহরের মূল বাজারের ব্যবসায়ীদের।

তাই দ্রুত এই বৃষ্টি সারাই করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হল সোনামুড়া বাজার ব্যবসায়ীরা।

আজ সোনামুড়া বাজার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল ডেপোটেশনে মিলিত হন মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে।

সাত দফা দাবি সম্বলিত প্রতিলিপি তুলে দেন মহকুমা শাসকের নিকট এবং যত ভূমিকা গ্রহণের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।

মূলত দীর্ঘদিন যাবত গোমতী নদীর উপর নির্মিত স্টিল ফুট ব্রিজটি জরাজীর্ণ দসার কারণে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পর্যবেক্ষণের পর মহকুমা শাসকের নির্দেশে বন্ধ করে দেয়া হয় সেতুটি যার ফলে তার প্রভাব পড়ে বাজারে।

লোকসমাগম না হয় ব্যবসায়ীদের অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে।

তাছাড়া সামনেই শারদোৎসব তার পূর্বে যদি সেতুটি সংস্কার করা না হয় তাহলে বিরাট সমস্যা করতে পারে বাজারের বিক্রেতারা আর সেটা ভেবেই অতিসত্বর যেন সেতুটি সাড়াই করে দেওয়া হয় তার জন্য ব্যবসায়ীরা আজ মহাকুমা শাসকের নিকট আর্জি জানান ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী