অনলাইন ডেস্ক, ২১ আগস্ট, ২০২৫। মানিক ভান্ডার হরচন্দ্র স্কুলের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শ্রমিক আহত হয়েছে।
আহত শ্রমিককে উদ্ধার করে কমলপুর হাসপাতাল আনা হয়।ও বৃহস্পতিবার মানিক ভান্ডার হরচন্দ্র স্কুলের সামনে অনলাইন মার্কেটিং কোম্পনির গাড়ি থেকে সামগ্রী আনলোডিং করছিলেন অনিমেষ দাস (২৫) নামে যুবক।
তখনই দক্ষিণদিক তথা কুলাই জেলা হাসপাতাল থেকে রোগী দিয়ে ফিরছিলো অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সটি সজোরে ধাক্কা দেয় অনিমেষ দাসকে।
তিনি রাস্তায় ছিটকে পড়েন। অনিমেষকে আঘাত করা অ্যাম্বুলেন্সেই তাকে কমলপুর হাসপাতাল আনা হয়। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে।
তাকে সাথে সাথে ধলাই জেলা হাসপাতাল কুলাইয়ে রেফার করা হয়। অনিমেষ’র বাড়ি হারেরখলা টি প্রসেসিং সেন্টার’র সাথে।








