ছোট ভাইয়ের হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট ২০২৫: ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই শ্যামল গৌড়েরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার বুধবার দুপুরে কমলপুর অতিরিক্ত দায়রা আদালতে বিচারপতি সম্য বিকাশ দাস এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, গত ১৭/০৩/২০২৪ রাত সাড়ে ৮ টা নাগাদ সালেমা থানার অন্তর্গত গৌড়পাড়ায় নিজ বাড়িতে খাবার শেষ করে উত্তম গৌড় নামে এক ব্যাক্তি ঘরের বাইরে উঠানে আসে এবং

উঠানে আসার কিছুক্ষনের মধ্যে উত্তম গৌড় এর চিৎকার শুনতে পেয়ে উনার স্ত্রী এবং ছেলে ঘরের বাইরে এসে দেখে উত্তম গৌড়রের বড় ভাই আসামি শ্যামল গৌড় তার ছোট ভাইকে মাটিতে ফেলে গরুর খুঁটি দিয়ে গলায় আঘাত করে এবং মারাত্মক জখম করে পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গে উত্তম গৌরকে প্রাথমিক স্বাস্থা কেন্দ্রে নিয়ে যওয়া হয় এবং সেখান থেকে আহত উত্তম গৌড়কে ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করা হয়।

সেখানে চিকিৎসারত অবস্থায় ঐ দিন রাতে আনুমানিক ১.৩০ থেকে ২টা উত্তম গৌড় মারা যায়। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে সালেমা ওসি দীপক দাস মামলা নথিভুক্ত করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শ্যামল গৌড়ের দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

Leave a Comment