অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট ২০২৫: ছাওমনুতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি: বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ সভাপতি আশিস সাহার উপস্থিতিতে বিজেপির ৯৫টি পরিবারের ২৮৫ জন যোগ দিলেন কংগ্রেসে।
আজ ছাওমনু বাজারে এক যোগদান সভায় ৯৫ পরিবারের ২৮৫ জন ভোটার বিজেপি, মথা, সিপিএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।
নবাগত দের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা, বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ অন্যান্য নেতৃত্বরা।








