খুঁটি পূজা সম্পন্ন করলো শান্তির বাজার পুরাতন হসপিটাল রোড দূর্গা পূজা কমিটির উদ্দ্যোগতারা

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৫। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের মধ্যে বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব হলো দূর্গোৎসব।

এই দূর্গোৎসবে জাতি ধর্ম বর্ন সকল অংশের লোকজনেরা আনন্দে মাতোয়ারাহয়েউঠে। বাঙ্গালীর শ্রেষ্টউৎসব দূর্গোৎসবকে কেন্দ্রকরে অন্যান্যবছরেরন্যায় এইবছরও মায়ের আরাধনায় ব্রতী হতেচলছে শান্তির বাজার পুরাতন হসপিটাল রোড দূর্গা পূজা কমিটির উদ্দ্যোগতারা।

এইবছর মায়ের ৫১ পিঠের মূর্তি দিয়ে পূজা করতে চলছে পূজা কমিটির উদ্দ্যোগতারা। বুধবার সকালবেলা পুরহিতের বৈদিক মন্ত্র উচ্চারন করে খুঁটি পূজার মাধ্যমে পূজার শুভআরম্ভ করাহয়।

পূজা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে পূজা কমিটির উদ্দ্যোগতারা জানান পুরাতন হসপিটাল রোড দূর্গা পূজা এইবছর ২৫ তম বছরে পদার্পন করেছে। এইবছর পূজার মূল আকর্ষন হলো মায়ের ৫১ রূপ।

এইবছর পূজার বাজেট ৬ লক্ষটাকা রাখাহয়েছে বলে জানান পূজা কমিটির উদ্দ্যোগতারা। পূজাকে কেন্দ্রকরে নানান সামাজিক কর্মসূচী হাতেনেওয়াহয়েছে।

মায়ের দেহের বিভিন্ন অংশ দেশ বিদেশে বিভিন্ন জায়গায় পরেগিয়ে তীর্থস্থানে পরিনত হয়েছে। এই তীর্থস্থানগুলি কোন কোন জায়গায় রয়েছে এবং কোন জায়গায় মায়ের কোন রূপ ধারন করেরেছে তা আগামীপ্রজন্মকে জানান দিতে পূজাকমিটি এইধরনের উদ্দ্যোগ গ্রহনকরেছে।

শান্তির বাজার পুরাতন হসপিটাল রোড দূর্গাপূজা কমিটির উদ্দ্যোগে আয়োজিত অজকের এই খুঁটি পূজায় উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment