অনলাইন ডেস্ক, ১১ আগস্ট, ২০২৫: : ১৩তম টাক্কা তুলসী অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। পোয়াংবাড়িতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী।
এই দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন পলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী। পরে পোয়াংবাড়ি বাজারে এক জনসভার আয়োজন করা হয়।
জনসভার প্রধান বক্তা হিসেবে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ যখন চোখের সামনে শুধু মাত্র হতাশা উঠে আসছে।
গণমুক্তি পরিষদের সভাতে গেলে বা সিপিআইএমের মিছিলে হাঁটলে সামান্য টুকু রেগার কাজ, ভাতা, ঘর থেকে বঞ্চনা করা হয়।
কিন্তু এগুলি জনগণের অধিকার, কোন বিজেপি নেতা বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাপের সম্পত্তি নয়।
তারা নির্বাচিত হয়ে ভারতের সংবিধান অনুযায়ী পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কিন্তু তারা কোন জমিদারি পাননি। কিন্তু এখানে সবকা সাথ, সবকা বিকাশের যে সরকার আছে, তারাই যেন জমিদার।
কারণ লক্ষ্য করা যায় মানুষ কি খাবে কি করবে এবং কাকে ভোট দেবে সেটা তারাই ঠিক করতে চায়। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যের মন্ত্রীরা প্রতিদিন খালি বাণী দিয়ে বলেছেন, শিক্ষা হাব, স্বাস্থ্য হাব, ত্রিপুরা সুশাসন, ত্রিপুরা মডেল।
অথচ রাজ্যে চলছে শুধু চুরি, ডাকাতি, হাসপাতালে গেলে চিকিৎসা সুযোগ নেই, বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শূন্যপদ পূরণ হচ্ছে না। এভাবে ত্রিপুরা রাজ্যকে সর্বনাশে পরিণত করছে।
তাই দ্রুত ত্রিপুরা রাজ্যকে বর্তমান সরকার থেকে রক্ষা করতে হবে বলে সকলের প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আয়োজিত সভায় এদিন বিরোধী দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যনীয়।








