ভাইয়ের জন্য রাখি কিনতে গিয়ে সঙ্ঘবদ্ধ হামলার শিকার দুই বোন !

অনলাইন ডেস্ক, ১১ আগস্ট, ২০২৫: : ভাইয়ের জন্য রাখি কিনতে গিয়ে সঙ্ঘবদ্ধ হামলার শিকার দুই বোন। ন্যাক্কারজনক এই ঘটনার ঘটেছে গতকাল সন্ধ্যা বেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায়।

যদিও দুই বোন রত্না শীল এবং রুমা শীলের একমাত্র ভাই প্রসেনজিত শীল একই গ্রামের এক প্রতিবেশী গৃহবধুর প্রেমে পড়ে তার ক্রমাগত ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে ২৫ দিন আগে আত্মহত্যা করে।

পৃথিবীতে নেই তাদের ভাই। এরপরেও ভাইয়ের কথা মনে হওয়ায় পাড়ার এক ভাইকে রাখি বাঁধবে বলে রাখি কিনতে গিয়েছিল। একই গ্রামের একটি স্টেশনারি দোকানে।

রাখি কিনে ফিরে আসার সময় অভিযুক্ত সেই গৃহবধূ মিতা পাল এবং তার পরিবারের লোকজনদের সঙ্ঘবদ্ধ হামলার শিকার হয়ে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতাল এরপর জিবি হাসপাতাল হয়ে বাড়িতে আসে সোমবার সকালে।

বিশ্রামগঞ্জ থানার পুলিশ উল্টো অসহায় ভাতৃহারা ২ বোনকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করছে না। প্রভাবশালী সেই প্রতিবেশী গৃহবধূর পরিবারের পক্ষে সাফাই গাইছে পুলিশ।

Leave a Comment