আগরতলার পৌর নিগমের মেয়রের কার্যালয়ে পালন করা হয় রাখি উৎসব।

অনলাইন ডেস্ক, ১১ আগস্ট, ২০২৫: ভাই-বোনের অমূল্য সম্পর্ককে অটুট রাখে রাখি। ভাইকে ভালবেসে তার হাতে রাখি বাঁধে বোন। আর সারাজীবন বোনকে নিরাপদে রাখার প্রতিশ্রুতি দেয় ভাই।

এভাবেই রক্তের সম্পর্ক ও ভালবাসা নিবিড় হয়। দীর্ঘকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত রয়েছে এই প্রথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখির বাঁধনে বন্ধুত্বকে বাঁধতে চেয়েছিলেন।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলাই ছিল বিশ্বকবির উদ্দেশ্য। এই পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে সোমবার আগরতলার পৌর নিগমের মেয়রের কার্যালয়ে পালন করা হয় রাখি উৎসব।

এইদিন সমস্ত কর্পোরেটার সহ প্রজাপিতা ব্রহ্ম কুমারী থেকে আগত দিদিরা, এমনকি স্কুলের বাচ্চারাও মেয়রমেয়রে দীপক মজুমদারকে রাখি পরিয়ে পবিত্র বন্দনে অবাধ্য করেন ।

Leave a Comment