অনলাইন ডেস্ক, ১১ আগস্ট, ২০২৫: রবিবার স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর-র উদ্যোগে বনকুমারি বাজারের নাট মন্দির প্রাঙ্গনে বিদেশি পণ্য বর্জনের এবং দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি করাকে সামনে রেখে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
সব শেষে বাজারে এক সু-সংঘটিত মিছিলের মাধ্যমে স্বদেশী ও বিদেশী দ্রব্যের তালিকা সমস্ত ব্যবসায়ী ও জনগণের মধ্যে বন্টন করা হয়।
আজকের এই সভা মহানগর সংযোজক শ্রী ইন্দ্রজিৎ দেব মহাশয়ের পুরোহিত্যে অনুষ্ঠিত হয় তৎসঙ্গে উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের অখিল ভারত প্রচার প্রমুখ মাননীয় ডক্টর ধর্মেন্দ্র দুবেজি, প্রান্ত সংযোজক মাননীয় শিবাজী বোস মহাশয়, বিচার বিভাগীয় প্রমুখ মাননীয় সুব্রত গোপ এবং মহানগরের আধিকারিক যথাক্রমে বিজয় কান্তি বণিক, চিত্তরঞ্জন দেব, সুশ্রী সুস্মিতা দাস, যুবা প্রমুখ অভিষেক দাস ও অন্যান্য কার্যকর্তাগন। আগামী দিনে এই ধরনের কার্যক্রম বিভিন্ন বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।







