দাদুর লালসার শিকার নাবালিকা

প্রগতি ত্রিপুরা, আগরতলা,১১ আগষ্ট।। দাদুর লালসার শিকার নাবালিকা! জিরানিয়া থানার পুলিশের হাতে গ্রেফতার নাবালিকার সৎ দাদু!! হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা!
সৎ দাদুর যৌন লালসার শিকার এক নাবালিকা। ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত সিনাইকামী এলাকায়। ধর্ষণের শিকার হওয়া নাবালিকার বাড়ি তেলিয়ামুড়া মহকুমায়। মামলা দায়ের জিরানিয়া থানায়। অভিযুক্ত সৎ দাদুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করল পুলিশ।
তেলিয়ামুড়ার হাওয়ারবাড়ি এলাকায় এক নাবালিকা নিজ বাড়ি থেকে চম্পকনগরের সাধুপাড়া এলাকায় মামার বাড়িতে ঘুরতে যায়। সেখান থেকে ৯ আগস্ট নাবালিকা জিরানিয়া থানার অন্তর্গত সিনাইকামী এলাকায় তাঁর মায়ের সৎ বাবা অর্থাৎ সৎ দাদুর বাড়িতে ঘুরতে যায়। ৯ আগস্ট সৎ দাদুর বাড়িতে নাবালিকা সৎ দাদু দ্বারা ধর্ষণের শিকার হয়। ১০ আগস্ট নাবালিকা বাড়িতে ফিরে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতে ফিরে যায় নি। অভিযোগ ১০ আগস্ট সকালে সৎ দাদু নাবালিকাকে জোর পূর্বক ফের ধর্ষণ করে। এতে নাবালিকা অসুস্থ হয়ে পরে। পরবর্তী সময় ১০ আগস্ট সন্ধ্যায় নাবালিকার সৎ দাদুর বাড়িতে যায় লেফুঙ্গা এলাকার শম্ভু দেববর্মা সহ তাঁর পরিবারের লোকজন। তারা ঐ বাড়িতে গিয়ে নাবালিকাকে অসুস্থ দেখতে পেয়ে নাবালিকাকে উদ্ধার করে চম্পকনগর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাবালিকাকে দেখার পর সন্দেহ হয়। সাথে সাথে চিকিৎসক ঘটনার বিষয়ে জিরানিয়া থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ চম্পকনগর হাসপাতালে ছুটে যায়। পুলিশ নাবালিকার সাথে কথা বলে নাবালিকার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করে। খবর দেওয়া হয় নাবালিকার বাড়িতে। খবর পেয়ে ছুটে আসে নাবালিকার মা। নাবালিকার মা মেয়ের সাথে কথা বলে ঘটনার বিষয়ে জানতে পারেন। তারপর তিনি জিরানিয়া থানায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জিরানিয়া থানার ওসি জানান সোমবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরও ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
বাইট- নবালিকা, নাবালিকার মা এবং দাদুর মুখ ঢেকে দিতে হবে। বাইট থেকে অভিযুক্তর নাম কেটে দিতে হবে।
সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে অভিযুক্তর কঠোর শাস্তির।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment