অনলাইন ডেস্ক, ০৮ আগস্ট, ২০২৫: হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে বি.বি.আই. সংলগ্ন রাস্তায় আলপনা আঁকা হয়।
উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক কিরঞ্জন ত্রিপুরা, বি.বি.আই-এর অধ্যক্ষ রঞ্জু শর্মা, পি.এম. শ্রী বালিকা বিদ্যালয় ধর্মনগরের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ, মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আলপনা অঙ্কনে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মহকুমা শাসক বলেন, ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এই আলপনা করা হয়। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতেই এই আয়োজন বলে জানান মহকুমা শাসক।








