অনলাইন ডেস্ক, ০৯ আগস্ট, ২০২৫: বিদ্যুৎ সংযোগ ছিন্ন না করেই কাজে লাগানো হয় শ্রমিকদের ? হাই টেনশন বৈদ্যুতিক লাইনের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আহত হয় এক শ্রমিক।
তার নাম সুভাষ দেববর্মা ৫২ বাড়ি চড়িলাম ব্লকের ধারিয়া তল ভিলেজ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার চড়িলাম বিদ্যুৎ কল সেন্টার থেকে কয়েকশো মিটার দূরত্বে দক্ষিণ চড়িলাম জোড় পুকুর এলাকায়।
দুর্গাপূজা আসছে। দূর্গা পূজা উপলক্ষে বিদ্যুৎ দপ্তর জঙ্গল কাটিং এর জন্য হাজিরা শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে বিভিন্ন ঠিকাদারদের মাধ্যমে।
শনিবার দিন দুপুরে চড়িলাম বিদ্যুৎ কল সেন্টার অফিসের চকমের (ম ই) এর মধ্যে দাঁড়িয়ে সুভাষ দেববর্মা গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে উপর থেকে নিচে পড়ে যায়।
তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয় তাকে।
তার সঙ্গে থাকা শ্রমিক দুর্জয় দেববর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন চড়িলাম বৈদ্যুতিক কল সেন্টারের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ভুলের কারণে এমন হয়েছে।
সে জঙ্গল কাটিং করার সময় বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে নি। যার ফলে গাছের ডালা কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হয় শ্রমিক সুভাষ দেববর্মা।
অভিযোগ বিদ্যুৎ দপ্তরের এক অফিসার গোপনে বিশ্রামগঞ্জ হাসপাতাল গিয়ে তড়িঘড়ি ডাক্তার দেখিয়ে শ্রমিককে বাড়িতে পাঠিয়ে দেয়।
যাতে করে খবরটি গোপন থাকে। কিন্তু খবর চলে আসে সংবাদ প্রতিনিধির কাছে। বর্তমানে শ্রমিক সুভাষ দেববর্মা বাড়িতে রয়েছেন।








