অনলাইন ডেস্ক, ০৮ আগস্ট, ২০২৫: রাখি বন্ধন এটা শুধুমাত্র একটি উৎসব নয়। এটা হচ্ছে একটি বিশ্বাস। ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে সে ভাই বোন বা দিদিকে রক্ষা করবে । সে বিশ্বাসে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে। রাখি শুধু ভাইকে নয় যে কোন কাউকে মঙ্গল কামনায় বেঁধে দেওয়া যায়।
কথিত অনুযায়ী কৃষ্ণ ঘুরে উড়াতে গেলে ঘুরের সুতায় তার হাত কেটে যায়। সেই সময় সেই ক্ষতস্থান নিজের কাপড় ছেড়ে বেধে দ্রৌপদী। পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণে দ্রৌপদীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ।
সেই থেকে নাকি রাখি বন্ধনের প্রচলন হয়েছিল। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন কে হাতিয়ার করে হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুক্রবার দুপুর থেকে লাগছে রাখি পূর্ণিমা।
থাকবে আগামীকাল পর্যন্ত। আজ বিশ্ব হিন্দু পরিষদের মাতৃ শক্তি প্রতিটি থানায় পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন,যারা সমাজ রক্ষায় এবং সমাজ গঠনে বোনেদের পাশে থাকে তাদেরকে নিয়েই এই রাখি বন্ধন পালন করে তারা।
বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের হাতে রাখি তৈরি করে তারা ভাইয়েদের হাতে পরিয়ে দেয়। সমাজে যেন ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এই রঙ্গীন ধাগায় যেন সবাই আমরা একত্রিত থাকি সে দিকেও লক্ষ্য থাকে তাদের।








