ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থ মুখ্যমন্ত্রী অধ্যক্ষের দ্রুত আরোগ্য কামনা করেছেন

অনলাইন ডেস্ক, ০৮ আগস্ট, ২০২৫: ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান।

তাঁকে সঙ্গে সঙ্গে ত্রিপুরা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকগণ মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

এই সংবাদ পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্রুত হাসপাতালে পৌঁছান। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে অধ্যক্ষ চিকিৎসারত রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এক বিবৃতিতে অধ্যক্ষের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী