রবি মরশুমে বিলোনীয়ার ৩টি স্থানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হবে

অনলাইন দেশ, ৪ অগাস্ট,২০২৫: রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বিলোনীয়াতেও ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় চলতি রবি মরশুমে তিনটি স্থানে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২,৩০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে।

এরমধ্যে রাজনগর নিউ মোটরস্ট্যান্ডে ধান ক্রয় করা হবে ৫ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। বিলোনীয়া কোল্ড স্টোরেজে ১২ এবং ১৩ আগস্ট এবং নিউ লক্ষ্মীপুর ভি.এল.ডব্লিউ. স্টোরে ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ধান ক্রয় করা হবে। বিলোনীয়াস্থিত খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।

 

Leave a Comment