খুঁটি পুজোর হাত ধরে শুরু হয়ে গেল ঐকতান যুব সংস্থার মায়ের আগমণের প্রস্তুতি

অনলাইন দেশ, ৪ অগাস্ট,২০২৫: কাউন্টডাউন শুরু, তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শ্রাবণের দাপটে চারদিক ভিজে একাকার। সেই জনপদেই শুরু হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রথম পর্ব খুঁটি পুজো।

প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলাস্থিত শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা ক্লাবের খুঁটি পুজোর হাত ধরে শুরু হয়ে গেল মায়ের আগমণের প্রস্তুতি। বড় বাজেটের পুজোর তালিকায় রয়েছে এই ঐকতান যুব সংস্থা ক্লাব।

সকাল থেকেই খুঁটিপুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ। উদ্যোক্তারা জানিয়েছেন খুঁটি পুজো মিটতেই শুরু হবে প্যান্ডেল তৈরির তোড়জোড়।

আমাদের পুজোয় মায়ানমারের বুদ্ধমন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে পুজো মন্ডপ। প্রতিমা তরী ও প্যান্ডেল তৈরিতে বহিঃ রাজ্যের শিল্পীরা কাজ করবে। তার সাথে থাকছে বিভিন্ন রকমের আলোকসজ্জা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী