এলাকার জনগণ উপর অত্যাচার, অভিযোগ বি এস এফ জওয়ানের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৫:  গত ছয় মাস যাবৎ কমলাসাগর সীমান্ত এলাকার জনগণ উপর অত্যাচার। ছাত্র-ছাত্রীদের সাথে অসভ্য আচরণ, সময় মতো স্কুলে কিংবা কলেজে আসতে না দেওয়া।

আর এবার কমলাসাগর মিয়া পাড়া চা বাগানের নাইটগার্ড এবং শাসক দলের যুব মোর্চার নেতাকে বেধড়ক মারধোর করে হাসপাতালে পাঠালো কমলাসাগর মিয়াপাড়া ৪৯ বাহিনীর বিতর্কিত সেক্টর আদিত্য সিং। গত ছয় মাস ধরে ঐ এলাকার জনগন অতিষ্ঠ হয়ে আছে তার যন্ত্রণায়।

কমলাসাগর মিয়াপাড়া চা বাগান এলাকার রাকেশ দেব, পিতা মৃত হরিলাল দেব মিয়াপাড়া চা বাগান ম্যানেজার তাকে ডেকে নিয়েছিল চা বাগানের কিছু শ্রমিক ঠিক করে দেওয়ার জন্য। এমন সময় রাকেশ দেব যখন কথা শেষ করে চা বাগানের অফিস থেকে বের হচ্ছিল এমন সময় মিয়াপাড়া ৪৯ বাহিনীর তিনজন বি এস এফ যার মধ্যে সেক্টর- আদিত্য সিং, এ এস চৌধুরী সাহেব এবং তৃতীয় সিং সর্দার আচমকা বাইক থেকে নেমে রাকেশ দেবকে মারধোর শুরু করে। তার একটি হাত পুরোপুরি ভেঙ্গে দেয় বন্দুকের নলি দিয়ে। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একটা সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় রাকেশ।

এমন সময় এগিয়ে আসলে নাইটগার্ড অনিল সরকার তাকে বন্ধুকের নলি দিয়ে আঘাত করতে থাকে। দুই জনকে রাতের অন্ধকারে এমনভাবে পেটাই করে দুজনে অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। পরবর্তী এলাকার জনগণ দেখতে পেয়ে তাদেরকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানেও রেহায় পাইনি।

অসভ্য তিন বি এস এফ মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। এদিকে পরবর্তী সময়ে অভিযুক্ত তিন বি এস এফ সেক্টর আদিত্য সিং, এ এস চৌধুরী সাহেব এবং সিং সর্দার তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়।

এলাকা সূত্র খবর আদিত্য সিং সর্বদাই গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে সাধারণ অসহায় জনগণের উপর। আরো জানা যায় ছোট ছোট স্কুল এবং কলেজ পড়ুয়া ছেলেদেরকে ক্যাম্পে ডেকে নিয়ে ফেনসিডিল এবং অন্যান্য নেশা জাতীয় জিনিস তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে।

তার সাথে যাদের সম্পর্ক মহরম সর্বদায় গাঁজা ফেনসিডিল পার করার সুযোগ দিয়ে রেখেছে।তবে এলাকার জনগণ যে কোন মুহূর্তেই তার বিরুদ্ধে মাঠে নামতে পারে বলে খবর।

Leave a Comment