নব দিগন্ত সামাজিক সংস্থার খুঁটি পূজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, 3 আগস্ট, ২০২৫ : খুঁটি পূজার মধ্য দিয়ে নব দিগন্ত সামাজিক সংস্থার দুর্গাপুজোয় ‘নীর ও অরণ্যের সমাহার’ ‘নীর ও অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার’—এই মননশীল থিমকে সামনে রেখে এবছরের দুর্গাপুজোর আয়োজন করেছে নব দিগন্ত সামাজিক সংস্থা।

চলতি বছরে সংস্থার ৫৮তম দুর্গাপুজো পালিত হতে চলেছে। আজকের খুঁটি পূজার মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয়। পূজোর সূচনার পাশাপাশি সংস্থার সভাপতি ও সম্পাদক জানান, “দুর্গাপুজো আমাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক ও পরিবেশ সচেতন বার্তা বহন করে।

এবারের থিমের মাধ্যমে আমরা পরিবেশের গুরুত্ব ও মানবজীবনে জলের অপরিহার্যতার বিষয়টি তুলে ধরতে চেয়েছি।” নব দিগন্ত সামাজিক সংস্থা শুধুমাত্র দুর্গাপুজোতেই সীমাবদ্ধ নয়।

সারা বছরজুড়ে তারা বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। বিশেষ করে এলাকার শিশুদের শিক্ষার উন্নয়ন, অসহায় মানুষদের সহায়তা ও এলাকার সামগ্রিক উন্নয়নে তারা একাধিক উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিবছরই এই সংস্থার পুজোতে নতুন চিন্তা, সুন্দর থিম ও সামাজিক বার্তা থাকায় তাদের পুজো আলাদা মাত্রা পায়।

পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সংস্থার তরফে জানানো হয়েছে, এবছরের পুজোতেও থাকবে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং সচেতনতার বার্তা।

Leave a Comment