অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৫: আশাবাড়ি এলাকায় জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বক্সনগরের আশাবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম ফারাদ। বয়স ৩ বছর।
নিহত ফারাদ বক্সনগরের আশাবাড়ি এলাকার জালাল উদ্দিন এর ছেলে। জানা গেছে, রবিবার আনুমানিক ৯.৩০ শিশু ফারাদ সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের জলে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পাওয়ায় মা ও বাবা সহ স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের জল থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারাদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাড়িতে যায় পুলিশ এবং নিহত শিশুর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।








