অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: প্রধানমন্ত্রীর আদর্শকে পাথেয়করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এক পেড় মা কে নাম কর্মসূচীর মাধ্যমে সোমবার কলসী ফরেষ্ট বীট অফিস এলাকায় কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের উদ্দ্যোগে ৭৬ তম ব্লক লেভেল বনমোহৎসব ২০২৫ উৎযাপন করাহয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভসূচনা করেন জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।
উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌঁধুরী, বি এস সি চেয়ারম্যান অশোক মগ, ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের রেঞ্জ অফিসার শেখর লোধ, দক্ষিন জেলাপরিষদের সদস্য শম্ভু মানিক সহ অন্যান্যরা।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরুহয়। অনুষ্ঠানে স্বাগতভাষন রাখেন কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ অফিসার শেখর লোধ। পরবর্তী সময় এই বন মোহৎসব ও এক পেড় মা কে নামের গুরুত্ব সম্পর্কে জনসন্মুখে কিছু বক্তব্য তুলেধরেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।
অনুষ্ঠানে বক্তব্যশেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বৃক্ষ রোপন করে আজকের এই বনমোহৎসব উৎযাপন করেন।
কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই বনমোহৎসবে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকাবাসীরা অংশগ্রহনকরে।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।








